rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হোমিওপ্যাথি চিকিৎসা পাবেন মাত্র ৫ টাকায়

রাজধানীর ইসলামিক মিশনে পাচ্ছেন আধুনিক চিকিৎসা সেবা

দীর্ঘ সময় অপেক্ষার ঝাঁমেলা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর,২০২৫, ১২:১৩ পিএম
রাজধানীর ইসলামিক মিশনে পাচ্ছেন আধুনিক চিকিৎসা সেবা

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশেই নিরিবিলি ও মনোরম পরিবেশে চিকিৎসা সেবা দিচ্ছে ইসলামিক মিশন ডায়াগনস্টিক এন্ড কনসালটেসশন সেন্টার। অন্যান্য হাসপাতাল বা ডায়াগনস্টিকের মতো এখানে নেই দীর্ঘ সময় অপেক্ষা করার ঝাঁমেলা। মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যেই ডাক্তারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগ কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন ডায়াগনস্টিক এন্ড কনসালটেসশন সেন্টারটি সকল শ্রেণী পেশার মানুষদের সেবা দিচ্ছে। এখানে আছে বিশ্ব মানের অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি, যা দ্বারা সকল প্রকার বায়োকেমিস্ট্রি ইমিনোলজি প্যাথোলজি পরীক্ষা করা হয়। জাপানি সিমারজু ডিজিটাল এক্স-রে মেশিনের সাহায্যে কন্ট্রাস্ট মিডিয়া এক্সরে সহ সকল প্রকার এক্স-রে সুবিধা।৪ডি আল্ট্রাসনোগ্রাম মেশিনের সাহায্যে সকল ধনের আল্ট্রাসনোগ্রামসহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মায়ের গর্ভে থাকা শিশুর শারীরিক ত্রুটি(ফিটাল এবনরমালিটি) পরীক্ষা করা হয়। আছে ইকোকার্ডিওগ্রামসহ ১২ চ্যানেল বিশিষ্ট মেশিনের সাহ্যায্যে ইসিজির ব্যবস্থা। প্যাথোলজি পরীক্ষা সরকারি নিয়মানুযায়ী সর্বোচ্চ কমমূল্যে করা হয়। এখানে ঢাকার স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নির্দিষ্ট ফি তে রোগী দেখেন। এখানে হোমিওপ্যাথি চিকিৎসা পাবেন মাত্র ৫ টাকা টিকিটেই, নেই ডাক্তারের ফি সাথে ঔষধ পাবেন ফ্রি।উনাকে দেখা পাবেন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত।

ইসলামিক মিশন ডায়াগনস্টিক এন্ড কনসালটেসশন সেন্টারে যেসকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ বসেন, 

ডাঃ মোঃ সাজেদুর রহমান(হোমিওপ্যাথ), ডাঃ সানজিদা আক্তার(চর্ম ও যৌন), ডাঃ মোঃ নাইমুল হোসেন(নাক,কান ও গলা), ডাঃ মোঃ ওবায়দুল কবির খান(রেডিওলোজি), ডাঃ মোঃ আমান উল্লাহ কবির মিল্টন(হাড় জোড়া, বাত ব্যাথা, মেরুদন্ড ও আঘাত জনিত রোগ), ডাঃ ফারজানা হামিদ ইতি(অবস গাইনী ও ফিটোমেটারনাল মেডিসিন), ডাঃ ইলিয়াস খান(মেডিসিন, বাত ব্যাথা ও ডায়াবেটিস), ডাঃ কামাল আহমেদ(কার্ডিওলজিষ্ট, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ)।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন বায়তুল মোকাররম মসজিদ মার্কেট(উত্তর পূর্ব গেইট),ফোন দিতে পারেন  ০২২২৩৩৫৫৯২৬, ০১৫৫০৬৮৭৭৭৭ এসব নাম্বারে।

অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে আগে কনফার্ম হবেন উক্ত চিকিৎসক কখন, কোন দিনে বসেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)