Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১২:৫২ পিএম
তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্রসদৃশ সামগ্রী বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

রোববার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন করে অংশগ্রহণ করেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এসব সামগ্রী জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

এতে আরও বলা হয়, মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর একটি প্রচলন থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অস্ত্রসদৃশ সামগ্রী বহন, প্রদর্শন এবং আতশবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)