রাজধানী ঢাকায় আজ (১৮ জুন) সরকারি, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এক নজরে দেখে নিন দিনের উল্লেখযোগ্য আয়োজনগুলো—
জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন
সকাল ৯টা ৩০ মিনিটে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ উপলক্ষে বিএআরসি অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিএসআরএফ সংলাপ
বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন
একই সময়ে পূর্বাচলে নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
ফিক্কির পোস্ট-বাজেট সংবাদ সম্মেলন
বেলা ১১টা ৩০ মিনিটে গুলশানে ফিক্কির কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের সভাপতি রূপালী হক চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্যরা বাজেট বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
বিডার কর্মশালা
বিকেল ৩টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে ‘Bangladesh’s Investment Flows and Investment Facilitation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।