Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট? ● ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেলফ রেসপেক্ট ম্যারেজ কী, কেন এই বিয়ের রীতি নিয়ে এত আলোচনা?

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:৫৮ পিএম
সেলফ রেসপেক্ট ম্যারেজ কী, কেন এই বিয়ের রীতি নিয়ে এত আলোচনা?

সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারান। তবে তাঁদের বিয়েতে ছিল না প্রচলিত হিন্দু রীতির সাতপাকে ঘোরা কিংবা মালাবদলের আনুষ্ঠানিকতা। খ্রিষ্টান বিয়ের মতো শপথ গ্রহণের আয়োজনও ছিল না। বরং একে অন্যের গলায় হার পরিয়ে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তাঁরা। তাঁদের এই বিয়ের পর আলোচনায় এসেছে ‘সেলফ রেসপেক্ট ম্যারেজ’ বা আত্মমর্যাদার বিয়ে। কিন্তু কী এই বিয়ের রীতি?

নাম শুনে অভিনব বা নতুন কোনো প্রথা মনে হলেও সেলফ রেসপেক্ট ম্যারেজের ইতিহাস প্রায় এক শতাব্দীর। মূলত ভারতের তামিলনাড়ুতে এই বিয়ের রীতি বেশ জনপ্রিয়। স্থানীয়ভাবে এটি ‘সুয়ামারিয়াথাই থিরুমনম’ নামে পরিচিত।

কীভাবে হয় এই বিয়ে?
সেলফ রেসপেক্ট ম্যারেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে পুরোহিত বা ধর্মীয় আনুষ্ঠানিকতার বাধ্যবাধকতা নেই। এটি একটি অবৈদিক বিয়ের রীতি। প্রচলিত হিন্দু বিয়ের মতো মন্ত্রপাঠ, যজ্ঞ কিংবা নির্দিষ্ট ধর্মীয় আচার পালনের প্রয়োজন হয় না। বর-কনে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে একে অন্যের গলায় মালা বা হার পরিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। পারস্পরিক সম্মতি ও অঙ্গীকারই এ বিয়ের মূল ভিত্তি।

কবে থেকে শুরু এই প্রথা?
সেলফ রেসপেক্ট ম্যারেজের সূচনা ১৯২৫ সালে। তামিলনাড়ুর সমাজ সংস্কার আন্দোলনের নেতা ইভি রামস্বামী পেরিয়ারের নেতৃত্বে আত্মমর্যাদা আন্দোলনের অংশ হিসেবে এ বিয়ের রীতি জনপ্রিয়তা পায়। জাতপাতের বৈষম্য, ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাধ্যবাধকতা এবং পুরোহিতনির্ভর বিয়ের প্রচলিত ব্যবস্থার বিরোধিতা ছিল এ আন্দোলনের অন্যতম লক্ষ্য।

অনিরুদ্ধ-কাব্যর বিয়ে
গত ১১ নভেম্বর গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারান ও সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দর। তাঁদের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে তারকাদের মিলনমেলা বসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়নতারা, বিজয় দেবেরাকোন্ডা, রাশমিকা মান্দানা, মহেশ বাবু, রজনীকান্ত ও অজিত কুমারসহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের অনেক তারকা।

অনিরুদ্ধ ও কাব্যর সেলফ রেসপেক্ট ম্যারেজের বিষয়টি প্রকাশ্যে আনেন ডিএমকে নেতা টিআরবি রাজা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুজন একে অন্যের গলায় হার পরিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর ভাষায়, একে অন্যকে হার পরিয়ে তাঁরা নিজেদের হৃদয়কে একসূত্রে বেঁধেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)