Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● প্রতিকূল আবহাওয়ায় দুই দিন পিছিয়েছে চরমোনাইর অগ্রহায়ণের মাহফিল, বৃষ্টি বন্ধে বিশেষ দোয়া ● যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানের ● স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ ● রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, প্রথমে এনসিপি ● নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স ● পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল ● গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০১:৫২ পিএম
গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষায়িত প্রশিক্ষণে ইতালির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালি সরকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তর করায় ইতালি সরকারকে ধন্যবাদ জানান তিনি। বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

বৈঠকে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) ও মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান (এসএআর), জাহাজে তল্লাশি ও জব্দ অভিযান (ভিবিএসএস), ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ও তথ্য বিশ্লেষণ (এমডিএ) বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশটির সহযোগিতা কামনা করা হয়।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্বের প্রশংসা করেন। সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ, মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)