Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া ঢাকাকে বাসযোগ্য করতে সরকার-নাগরিকের সম্মিলিত উদ্যোগ জরুরি হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮০ মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার ১৭ বছরের বঞ্চনার কারণেই জুলাই অনিবার্য হয়ে উঠেছিল’: রাবি উপাচার্য বিরোধী দল ছাড়াই কাল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল আবারও ছোটপর্দায় ফিরছেন। সিনেমার ব্যস্ততার মধ্যেই আসন্ন মহালয়া উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেবী দুর্গারূপে হাজির হতে যাচ্ছেন তিনি।

ভারতের আনন্দবাজার ও এই সময়সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহালয়া উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ আয়োজনে ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে অংশ নেবেন ইধিকা। ইতোমধ্যে এ বিষয়ে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

‘প্রজাপতি ২’ সিনেমার পর বড়পর্দায় ইধিকার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বর্তমানে তিনি পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তবে নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ না হওয়ায় হাতে কিছুটা সময় থাকায় ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

প্রতি বছর মহালয়া উপলক্ষে দেবী দুর্গারূপে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে। অতীতে ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, কোয়েল মল্লিকসহ অনেক জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করেছেন।

খবরে আরও বলা হয়েছে, এবার সান বাংলা চ্যানেলের মহালয়ার আয়োজনে দেবীরূপে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। অন্যদিকে, আরেকটি শীর্ষস্থানীয় বিনোদন চ্যানেলে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল। একই অনুষ্ঠানে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেও দেখা যেতে পারে বলে জানা গেছে।

ইধিকার ছোটপর্দায় ফেরার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অধিকাংশ ভক্তই তাকে আবারও টেলিভিশনের পর্দায় দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ইধিকা পাল। পরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটি বাংলাদেশে ব্যাপক সাফল্য অর্জন করে। এরপর শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।

এ ছাড়া টালিউড অভিনেতা দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হন ইধিকা। চলচ্চিত্রে ব্যস্ততা থাকলেও দুর্গাপূজাকে সামনে রেখে ছোটপর্দায় তার প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)