Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্মার্টফোনের দাম কমাল টেকনো, ক্যামন সিরিজে মিলবে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ১২:২৩ পিএম
স্মার্টফোনের দাম কমাল টেকনো, ক্যামন সিরিজে মিলবে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়

বিশ্ববাজারে স্মার্টফোনের যন্ত্রাংশের দাম বৃদ্ধি এবং করের চাপ বাড়লেও বাংলাদেশি গ্রাহকদের জন্য জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের নির্বাচিত মডেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। গত ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের কয়েকটি স্মার্টফোনের নতুন মূল্য কার্যকর করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, দেশের সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন স্মার্টফোন খাতে কর-সুবিধার মেয়াদ শেষ হয়েছে। একই সময়ে বিশ্ববাজারে চিপসেট, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের উৎপাদন ব্যয়ও বেড়েছে। এমন পরিস্থিতিতে যখন স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা ছিল, তখনই টেকনো তাদের কয়েকটি জনপ্রিয় মডেলের দাম কমিয়ে গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, টেকনো ক্যামন ৫০ (২৫৬ জিবি স্টোরেজ + ৮ জিবি র‍্যাম) মডেলের দাম ২ হাজার টাকা কমিয়ে ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে ৩৬ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে (ভ্যাট প্রযোজ্য)।

এছাড়া টেকনো ক্যামন ৫০ (১২৮ জিবি স্টোরেজ + ৮ জিবি র‍্যাম) ভ্যারিয়েন্টটির দাম ৩ হাজার টাকা কমানো হয়েছে। ফলে ৩৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের ফোনটি এখন ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারে উৎপাদন ব্যয় বৃদ্ধির মধ্যেও স্মার্টফোনের দাম কমানোর এই সিদ্ধান্ত ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা। একই সঙ্গে এটি প্রযুক্তিপণ্যকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে আনতে সহায়ক হবে।

টেকনোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশি গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী প্রযুক্তিপণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)