Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ এ এম
আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন অনেকেই। তবে আগে থেকে খোঁজ না নিয়ে বের হলে বন্ধ মার্কেট বা দর্শনীয় স্থানে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। তাই শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, তা জেনে নিয়ে ঘর থেকে বের হওয়া ভালো।

শুক্রবার বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে।

অন্যদিকে, আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট

রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে-

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

ব্যবসায়িক নিয়ম ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এসব এলাকার মধ্যে রয়েছে-

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

তাই শুক্রবার কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এসব এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি মাথায় রেখে গন্তব্য নির্ধারণ করুন। এতে অযথা সময় নষ্ট ও ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)