Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা ● প্রতিদিন কাঁধে ভারী ব্যাগ, অজান্তেই বাড়ছে শরীরের ঝুঁকি ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ● ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান ট্রাম্প ● অফশোর গ্যাস অনুসন্ধানে ডাটার দাম কমাল পেট্রোবাংলা ● ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ● বার্সেলোনা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন নুনো মেন্ডেস ● দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ● বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ ● জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফিফা ফরোয়ার্ড তহবিলের অর্থ ছাড় নিয়ে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের আলোচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৬:১৩ পিএম
ফিফা ফরোয়ার্ড তহবিলের অর্থ ছাড় নিয়ে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের আলোচনা

মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় তাঁর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।

রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে তাবিথ আউয়াল সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে থমকে থাকা ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ ছাড় ও তা ব্যবহারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সরকার ইতোমধ্যে বাফুফেকে ১৫ একর জমি দিয়েছে। পাশাপাশি দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্বও পেয়েছে ফেডারেশন।

বাফুফে সভাপতি বলেন, ফিফার বরাদ্দের অর্থ দিয়ে স্টেডিয়াম সংস্কার, আধুনিক ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে অত্যাধুনিক হাইব্রিড পিচ তৈরির পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মধ্যেই এসব কাজ পুরোদমে শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হলে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ফিফা সভাপতি বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও জানান তাবিথ আউয়াল। তাঁর ভাষ্য, আমন্ত্রণে সাড়া দিতে ইনফান্তিনো প্রস্তুত থাকলেও সফরের বিষয়টি নির্ভর করছে প্রকল্পগুলোর অগ্রগতির ওপর।

বাংলাদেশের ফুটবল উন্নয়নে সরকারের দুটি সিদ্ধান্তের কথাও ফিফা সভাপতিকে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার এবং চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ। এসব উদ্যোগের কথা শুনে ইনফান্তিনো উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানান বাফুফে সভাপতি।

যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির কথা বিবেচনায় রেখে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনাও বৈঠকে তুলে ধরে বাফুফে। পাশাপাশি আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে সান মারিনোর মতো ইউরোপীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহের কথাও জানানো হয়।

তাবিথ আউয়াল বলেন, বাংলাদেশ সরকার ও বাফুফের আন্তরিকতা ফিফা সভাপতির নজর কেড়েছে। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও বাফুফের উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তাও দিয়েছেন ইনফান্তিনো। ভবিষ্যতে ফিফার কাছ থেকে আরও সহযোগিতা ও সমর্থন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)