Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ● ‘হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’: নাহিদ ইসলাম ● ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ ● আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে লাভজনক করা সম্ভব: রিজভী ● ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান ● আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা ● সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● 'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে' ● মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ● ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দাবায় জাতীয় পর্যায়ে রানার্সআপ মাটিরাঙ্গার বাঁধন

মো: এনামুল হক, খাগড়াছড়ি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৬:৪০ পিএম
দাবায় জাতীয় পর্যায়ে রানার্সআপ মাটিরাঙ্গার বাঁধন

৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ মাধ্যমিক স্কুল পর্যায়ে দাবা খেলায় জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আদিবা আরশি বাঁধন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কুমিল্লা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

"ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এর আগে গত ২০ সেপ্টেম্বর উপ-আঞ্চলিক (চট্টগ্রাম) এবং ৩ অক্টোবর আঞ্চলিক (চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগ) পর্যায়ে চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঁধন।


বাঁধন মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়ার ব্যবসায়ী মোস্তফা কামালের মেয়ে। দুই বোনের মধ্যে বাঁধন বড়। মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতন থেকে ২০২২ সালে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০২৩ সালে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি মা-বাবার অনুপ্রেরণায় তাদের কাছ থেকেই দাবা খেলা শিখেছে। এ পর্যন্ত উপজেলা ও জেলা পর্যায়ে ১৪টি এবং উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সে।

বাঁধন জানায়, "বাবা-মায়ের অনুপ্রেরণায় তাদের কাছ থেকেই দাবা খেলা শিখেছি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। পড়ালেখার পাশাপা‌শি দাবা চালিয়ে যাবে। ভবিষ্যতে ডাক্তার হতে চাই।"

বাঁধনের বাবা কামাল হোসেন জানান, তিনি নিজেও দাবা খেলেন এবং মেয়েকে উৎসাহিত করেন। খেলাধুলা ছেলে-মেয়েদের অসামাজিক কাজ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। মেয়ের সফলতায় তিনি আনন্দিত।মে‌য়ের ভ‌বিষ‌্যৎ ফলাফল আরো ভা‌লোর জন‌্য সক‌লের কা‌ছে দোয়া চান তি‌নি।

স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, বাঁধন নম্র, ভদ্র ও মেধাবী একজন শিক্ষার্থী। সে মা-বাবা, স্কুল ও মাটিরাঙ্গার গর্ব। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অহংকার। সে এ পর্যন্ত উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ১৮টির মতো পুরস্কার অর্জন করেছে। তার সর্বাঙ্গীন সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)