Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১১:৩৯ এ এম
আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ম্যাচ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। উত্তরা জসিমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)