Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, হাঁটু থেকে কোমরসমান পানিতে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ১০:৫২ এ এম
ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, হাঁটু থেকে কোমরসমান পানিতে জনদুর্ভোগ

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে পড়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সকাল সাড়ে ৬টার পর রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও আবার কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়।

শেওড়াপাড়া ওয়াসা রোডে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দা নজরুল ইসলাম জানান, বৃষ্টির পানিতে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক এবং আশপাশের অলিগলি ডুবে যায়। এদিন সেখানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিভাবকেরা পরীক্ষা স্থগিতের অনুরোধ জানান। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শাখা-৩–এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

ভারী বৃষ্টির প্রভাবে কারওয়ান বাজার এলাকাতেও সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।

সকালে কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তির কথা জানান সাংবাদিক অনিন্দ্য সাইমুম। তিনি বলেন, আদাবর থেকে রওনা দিয়ে মোহাম্মদপুর থানা, ধানমন্ডি ২৭ এবং ধানমন্ডি ৩২–এর পেছনের সড়কে হাঁটুপানি অতিক্রম করে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে পৌঁছাতে হয়েছে।

একই ধরনের দুর্ভোগের কথা জানান সংবাদকর্মী শারমিন চৌধুরী। তিনি বলেন, কলাবাগান থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে গ্রিনরোড, পান্থপথ এবং কলাবাগানের অভ্যন্তরীণ সড়কগুলোতে হাঁটুপানি জমে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া নগর ব্যবস্থাপনার দীর্ঘদিনের দুর্বলতাকেই আবারও সামনে নিয়ে এসেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)