Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রাবিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফুড স্টল মনিটরিং ও সচেতনতা ক্যাম্পেইন শেরপুরে ১১ স্বপ্ন সারথী পেলেন ব্র্যাকের সেলাই মেশিন ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বিরোধীদলীয় এমপিদের জন্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ মোহাম্মদপুর থেকে নিখোঁজ জুবায়ের'র সন্ধান চায় পরিবার বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০ বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বদলি নেমেই গোল, বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ১০:৩৬ এ এম
বদলি নেমেই গোল, বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

বদলি হিসেবে মাঠে নেমেই আবারও নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপে গড়েছেন নতুন এক রেকর্ড।

টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় এই ম্যাচে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি একাদশে ৯টি পরিবর্তন আনেন। ফলে শুরু থেকেই বেঞ্চে ছিলেন অধিনায়ক মেসি।

প্রথমার্ধে ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর ফ্রি-কিকের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এরপর ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। একই সময়ে লো সেলসোর জায়গায় খেলতে নামেন থিয়াগো আলমাদা।

মাঠে নেমেই আক্রমণে গতি আনেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচের শেষদিকে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়ে নতুন বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন মেসি। তাঁর এই অর্জন বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলক হিসেবে যোগ হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)