Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বিএমইটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ হাসনাত আবদুল্লাহর লাওসের ভিসা পাবেন না বাংলাদেশি শ্রমিকরা জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫৮ পিএম
ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া সেতুর অবৈধ টোল আদায়। এতে পরিবহণচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বস্তিতে।

‎ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে এলাকাবাসী ও পরিবহণচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে প্রতিমন্ত্রীর নির্দেশনায় টোল আদায় কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করা হয়।

‎ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া সেতুর টোল আদায় ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ ছিল। কিন্তু আবার অবৈধভাবে টোল আদায় শুরু করলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ও পরিবহণচালকরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং টোলঘর ভাঙচুর করে। পরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় সেতুর অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

‎স্থানীয় এক পরিবহণচালক বলেন, ‘এই সেতুতে টোলের নামে জোর করে টাকা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অন্যায়। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে টোল আদায়ের ভোগান্তি থেকে মুক্ত হলাম।’

‎নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, ‘যে চক্রটি টোল আদায়ের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)