Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বিএমইটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ হাসনাত আবদুল্লাহর লাওসের ভিসা পাবেন না বাংলাদেশি শ্রমিকরা জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ ‘নভিগ’-এর একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কের জেরে মাত্র দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন এই অভিনেত্রী।

এক মিনিটের ওই বিজ্ঞাপনে সিডনি সুইনিকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশ ঢাকতে সেখানে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিনে তাঁর অনুসারী কমার বদলে প্রায় ৫০ হাজার বেড়েছিল। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’-এর হিসাব অনুযায়ী, গত রোববার তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন এবং পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাঁকে আনফলো করেন।

তবে ইনস্টাগ্রামে সিডনি সুইনির মোট অনুসারীর সংখ্যা আড়াই কোটির বেশি হওয়ায় হারানো অনুসারীর সংখ্যা তাঁর মোট অনুসারীর ১ শতাংশেরও কম। নভিগের সঙ্গে শুধু বিজ্ঞাপনী চুক্তিই নয়, তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার এবং মালিকানারও অংশীদার।

বিজ্ঞাপনটিতে খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন নারী ক্রীড়াবিদদের একটি অংশ। অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাস তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নারীর শরীরকে পণ্য বানানো এবং খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের এই প্রবণতা মেনে নেওয়া যায় না।

সমালোচনার মুখে সিডনি সুইনি এক বিবৃতিতে জানান, প্রচারণাটি পুরোপুরি মজার ছলে করা একটি ভাবনা ছিল। এর মূল উদ্দেশ্য ছিল সব কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ কেবল খেলাধুলার দিকে ফেরানো।

সমালোচনার জবাবে তিনি ইনস্টাগ্রামে নভিগের বিজ্ঞাপনের ছবি পুনরায় পোস্ট করার পাশাপাশি অতীতে ক্রীড়াবিদদের নগ্ন বা স্বল্প পোশাকে প্রকাশিত ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও স্টোরিতে শেয়ার করেন।

উল্লেখ্য, এর আগে গত বছর আমেরিকান ইগলের জিনস এবং চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্নে’র বিজ্ঞাপনেও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)