Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বিএমইটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ হাসনাত আবদুল্লাহর লাওসের ভিসা পাবেন না বাংলাদেশি শ্রমিকরা জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৯ পিএম
মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা ৩ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক সার ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে অভিযানে মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেনকে না পাওয়ায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করে। জাকির হোসেন ১ নম্বর দুল্লা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালি বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)