স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার মেয়েনাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।