rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১ ডিসেম্বর,২০২৫, ০৮:২০ এ এম
পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় আজ সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হচ্ছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করবেন।আজ বেলা ১১টার পর রায় ঘোষণার কথা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতি এবং অবৈধভাবে ১০ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। এদের মধ্যে রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলম ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন। এই মামলায় অন্য আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তী সময় যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।এর আগে গত ২৭ নভেম্বর, পূর্বাচল প্লট দুর্নীতির অন্য তিনটি মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছর এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। ওই মামলাগুলোতেও তারা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)