Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● প্রতিকূল আবহাওয়ায় দুই দিন পিছিয়েছে চরমোনাইর অগ্রহায়ণের মাহফিল, বৃষ্টি বন্ধে বিশেষ দোয়া ● যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানের ● স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ ● রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, প্রথমে এনসিপি ● নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স ● পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল ● গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ● এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ

নিসের বিপক্ষে ম্যাচে বড় ধাক্কা খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাঁটুর গুরুতর চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরোয়ার্ড দেজিরে দুয়েকে। শনিবার রাতে লিগ আঁতে ৩-২ গোলে জয় পেলেও তাই স্বস্তিতে নেই পিএসজি শিবির।

ম্যাচের ৩৯তম মিনিটে বল নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ডান হাঁটুতে চোট পান দুয়ে। প্রতিপক্ষের মিডফিল্ডার সোফিয়ান দিওপের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। ব্যথায় কাতরাতে থাকা ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

ম্যাচ শেষে দুয়ের চোট নিয়ে আশ্বস্ত করতে পারেননি পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, ‘আগামীকালই আমরা চোটের সঠিক ধরন সম্পর্কে জানতে পারব। তবে এটি যে গুরুতর চোট, তা আমরা বুঝতে পেরেছি। কারণ, আমরা চোটের ছবিগুলো দেখেছি।’

এনরিকে আরও বলেন, ‘সে ভীষণ হতাশ ও উদ্বিগ্ন। তবে আমার কোনো সন্দেহ নেই, সে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। এটি একজন পেশাদার ফুটবলারের জীবনের অংশ। বুঝতে হবে, ক্যারিয়ারে এমন ঘটনা ঘটতেই পারে এবং তা মেনে নিতে হবে।’

এর আগে ম্যাচের প্রথমার্ধেই পিএসজির হয়ে মৌসুমে নিজের দ্বিতীয় লিগ গোলটি করেন দুয়ে। তাঁর বদলি হিসেবে মাঠে নামা স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস পরে দলের তৃতীয় গোলটি করেন। পিএসজির হয়ে প্রথম গোলটি করেন সেঞ্জি মায়ুলু।

গত মৌসুমে পায়ের পেশিতে টান ও ঊরুর চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছিলেন দুয়ে। এর আগের মৌসুমেও গোড়ালির সমস্যায় ভুগেছিলেন তিনি। নতুন এই চোট তাই পিএসজির জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুয়ের চোটে পিএসজি শিবিরে দুশ্চিন্তা আরও বেড়েছে। গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যায় খভিচা কাভারাস্খেলিয়ার। একই ম্যাচে ঊরুর পেশিতে চোট পান উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকিনিওস।

নিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২তম জয় পেলেও দুয়ের চোটে সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে পিএসজির। বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার মুখোমুখি হবে দুইবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)