Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মঙ্গলবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও জামায়াত আমির, নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা ● দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ● ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট’ কনটেস্ট ● লালমোহনে মাদকসহ যুবক গ্রেফতার ● চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ● সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ● চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২ বছরের পুরোনো বই ● দেশে প্রথমবার ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১১:২৫ পিএম
দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালন না করে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, তাঁর অভিযোগ অনুযায়ী, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন নাহিদ ইসলাম।

এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনায় দেশ চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্র বা আইনের শাসনের উদাহরণ নয়।

সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। তাঁর দাবি, দেশের মানুষ এই কমিটি প্রত্যাখ্যান করেছে।

নাহিদ ইসলামের অভিযোগ, দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে এবং তাঁদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)