লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মো. রাহাত (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ অক্টোবর রাতে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিউ আখড়া মন্দিরের ভেতরে শ্মশানের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতার রাহাত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া বিশ্বাস বাড়ির বাসিন্দা মো. ফজলুর ছেলে।
লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।