নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার বর্ণিল আয়োজন, ঐতিহ্য ও আনন্দঘন মুহূর্ত স্মার্টফোনের ক্যামেরায় ধারণ করতে ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতা চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো।
এই ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপ, পরিবারের সঙ্গে কাটানো আনন্দঘন সময় এবং উৎসব ঘিরে মানুষের অনন্য অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত ছবি অপোর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শন করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তিনটি থিম রাখা হয়েছে—‘পূজা নাইট’, ‘পূজা কালার’ ও ‘ফ্যামিলি মোমেন্ট’। প্রথম থিমে সন্ধ্যার পর আলোকিত পূজামণ্ডপ ও উৎসবের রাতের দৃশ্য, দ্বিতীয় থিমে পূজার বর্ণিল সাজসজ্জা এবং তৃতীয় থিমে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত তুলে ধরা যাবে।
অপোর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা সংস্কৃতি, ঐতিহ্য, বৈচিত্র্য ও সম্প্রীতির উৎসব। এই আয়োজনের মধ্য দিয়ে স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে উৎসবের বিভিন্ন দিক ও মানুষের সৃজনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।
আগ্রহীরা https://opposhot.com/puja_moment/ ওয়েবসাইটের মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় জমা দেওয়া প্রতিটি ছবি অপো স্মার্টফোন দিয়ে তোলা হতে হবে এবং নির্ধারিত তিনটি থিমের যেকোনো একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবির ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি এবং প্রতিটি ছবির আকার সর্বোচ্চ ১০ মেগাবাইট হতে পারবে।
ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩, দ্বিতীয় বিজয়ী পাবেন ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ এবং তৃতীয় বিজয়ী পাবেন অপো এনকো বাডস৩ প্রো। পুরস্কারের পাশাপাশি নির্বাচিত ছবিগুলো অপো বাংলাদেশের অফিশিয়াল পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশ করা হবে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “দুর্গাপূজা মানেই উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো অর্থবহ মুহূর্ত। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত ধারণের সক্ষমতা ও অনন্য গল্পগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা দেখতে চাই, অংশগ্রহণকারীরা কীভাবে তাঁদের ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।”
প্রতিষ্ঠানটি জানায়, প্রতিদিনের গল্প বলার ক্ষেত্রে স্মার্টফোন ফটোগ্রাফি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি এবং উৎসবের স্মরণীয় মুহূর্ত, আবেগ ও ঐতিহ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ক্যাম্পেইনের লক্ষ্য।