Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মঙ্গলবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও জামায়াত আমির, নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা ● দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ● ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট’ কনটেস্ট ● লালমোহনে মাদকসহ যুবক গ্রেফতার ● চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ● সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ● চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২ বছরের পুরোনো বই ● দেশে প্রথমবার ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ

আব্দুর রহমান নোমান, নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৯:৫৭ পিএম
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে লিফলেট বিতরণ করেছেন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পথচারীর মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও বাজার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।

লিফলেটে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি, যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়লেও দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, আলু, মাছ, মাংস, ডিমসহ বিভিন্ন পণ্যের দামের তুলনামূলক চিত্রও এতে তুলে ধরা হয়।

লিফলেটে দেওয়া তথ্য অনুযায়ী, মোটা চালের দাম বর্তমানে কেজিপ্রতি ৫২ থেকে ৬০ টাকা এবং মসুর ডালের দাম ৯০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। এ ছাড়া পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচের দাম ২০২৪ সালের তুলনায় কমেছে বলে দাবি করা হয়েছে। আলু, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামের তুলনামূলক তথ্যও লিফলেটে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রীয় কর্মসূচির বার্তা পৌঁছে দেন।

তবে লিফলেটে তুলে ধরা দ্রব্যমূল্যের তথ্য ও বাজার পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)