Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মঙ্গলবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও জামায়াত আমির, নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা ● দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ● ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট’ কনটেস্ট ● লালমোহনে মাদকসহ যুবক গ্রেফতার ● চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ● সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ● চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২ বছরের পুরোনো বই ● দেশে প্রথমবার ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১০:০৮ পিএম
চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে তাসনুবা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তাসনুবা চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানের কনিষ্ঠ মেয়ে। মান্নানের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তাসনুবা ছিল সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে তাসনুবা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বিকেল ৫টায় পৌরসভা ৭নং ওয়ার্ড নিজ বাড়িতে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)