Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল গভর্নেন্সে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স শেখ হাসিনা ফিরলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে: রিজভী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে: প্রতিমন্ত্রী ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা গ্যাস সরবরাহ দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:০৭ পিএম
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নতুন করে ঘর নির্মাণে অক্ষম ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে তাদের জন্য দুর্যোগ-সহনীয় নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।

নির্মাণাধীন প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট এবং প্রস্থ ১২ ফুট। ঘরে দুটি কক্ষের পাশাপাশি পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার থাকবে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কথা বিবেচনায় রেখে আরসিসি পিলার, কাঠ ও টিন দিয়ে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।

বন্যায় সবকিছু হারিয়ে দিশেহারা পরিবারগুলোর মধ্যে সরকারি উদ্যোগে নতুন ঘর নির্মাণ আশার সঞ্চার করেছে। প্রধানমন্ত্রী নিজ হাতে ঘরের চাবি তুলে দেবেন—এ খবরেও তারা উচ্ছ্বসিত। অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন।

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছে এবং নিজেরা নতুন ঘর নির্মাণে সক্ষম নয়, তাদেরই এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণাধীন ঘরগুলোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তা ব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। একই সঙ্গে নির্মাণাধীন ঘরগুলোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)