Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল শিক্ষা ও সমাজসেবায় এক আলোকবর্তিকা এম.এম.এ কাদের অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি আকাশছোঁয়া টিকিটের দাম, তবু বিশ্বকাপ ফাইনালে দর্শকের ঢল গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থা পরিবর্তনের আহ্বান সংস্কৃতিমন্ত্রীর দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা বিএসটিআই থেকে হালাল সনদ নিতে গেলে গাড়ি-টাকা ঘুস চাওয়া হয়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল

মহিবুল্লাহ জুয়েল, স্টাফ রিপোর্টার

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৮:০৪ পিএম
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বিক্ষোভ মিছিল করেছে শেরে বাংলা নগর থানা বিএনপি।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শেরে বাংলা নগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, মাদক ও অপরাধবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সালামত খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া উপস্থিত ছিলেন শেরে বাংলা নগর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আতিকুর রহমান অপু, শেরে বাংলা নগর থানা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, শেরে বাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মুজাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে লক্ষ্য করে মাদক কারবারিরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “তরুণ সমাজকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে সবাইকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতায়ই একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেরে বাংলা নগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)