Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ নারী হকি দল শিক্ষা ও সমাজসেবায় এক আলোকবর্তিকা এম.এম.এ কাদের অসুস্থ নেতাকর্মীর পাশে এমপি নূরুল ইসলাম নয়ন আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি আকাশছোঁয়া টিকিটের দাম, তবু বিশ্বকাপ ফাইনালে দর্শকের ঢল গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থা পরিবর্তনের আহ্বান সংস্কৃতিমন্ত্রীর দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা বিএসটিআই থেকে হালাল সনদ নিতে গেলে গাড়ি-টাকা ঘুস চাওয়া হয়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরিশালে জামায়াতের আমির

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৫:৩৫ পিএম
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও টিকতে পারবে না। তিনি দাবি করেন, জনগণের দেওয়া গণভোটের রায় অকার্যকর করা হলে সরকারকে জনগণই জবাবদিহির মুখে দাঁড় করাবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “যে গণভোটে ৭০ শতাংশ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের বৈধ দাবি করছে। গণভোটকে অস্বীকার করা হলে এই সরকারও গ্রহণযোগ্য থাকবে না। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণই সরকারকে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করবে, ইনশাআল্লাহ।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “১৯৯১ সালের পর ক্ষমতায় এসে আপনারা কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেননি। পরে বুঝেছেন। আমরা বলব, জাতির ক্ষতি করে নয়, এখনই বাস্তবতা উপলব্ধি করুন।”

তিনি আরও বলেন, “আমরা রাজপথে সংঘাত চাই না। সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু যেভাবে আমাদের রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে, তাতে পরিস্থিতি উত্তপ্ত হলে তার দায় সরকারকেই নিতে হবে।”

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)