মিজানুর রহমান রিপন, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে থানা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর ২০২৫)সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে থানা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান হাওলাদার, থানা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা যুবকদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা,যুবদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, মিজানুর রহমান হাওলাদার, নজরুল ইসলাম, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান,সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিক দল সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজি, থানা ওলামা দল সভাপতি ক্বারী আজিজুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, থানা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হারুন মোল্লা সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাজাহান পারভেজ,লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার এবং সন্ঞ্চালনায় ছিলেন থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার। বক্তব্যে থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন,দীর্ঘ ১৭ বছর আমরা ভোটাধিকারের জন্য লড়াই করেছি। ইসলামী দলগুলোকে হুশিয়ার করছি—আল্লাহ ও ইসলামকে ভোটের জন্য ভাগ করবেন না। মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,তারা ইসলাম প্রতিষ্ঠার নামে ভোট চান কিন্তু ইসলাম চৌদ্দশ বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। খালেদা জিয়াকে নিয়ে তিনি বলেন,দেশনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ্ বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষের দোয়ায়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন। এ সময় থানা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিতে হবে এবং পটুয়াখালী - ৪ আসনে ধানের শীষে ভোট দিয়ে এবিএম মোশাররফ হোসেন কে বিজয়ী করার আহবান জানান। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিপুর থানা বিএনপি'র কার্যালয়ে এক দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি'র সভাপতি আ:জলিল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ সহ আরো উপস্থিত ছিলেন কৃষক দলের এবং অন্যান্য অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান টি সন্ঞ্চালনায় ছিলেন থানা কৃষক দল সাধারণ সম্পাদক হারুন মোল্লা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা ওলামা দল সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম। দোয়া ও মোনাজাতে শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধির প্রার্থনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্যলাভের জন্য বিশেষ দোয়া করা হয়।