নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলো যাচাই করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি সাইকেল নিজেও চালিয়ে দেখেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে।
মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।