Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার ● অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি ● আ.লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ● লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলার অভিযোগ ● কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন ● ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের ● কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ ● নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী ● মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:২২ পিএম
মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।0

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)