Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন ● ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের ● কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ ● নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী ● মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● প্রতিকূল আবহাওয়ায় দুই দিন পিছিয়েছে চরমোনাইর অগ্রহায়ণের মাহফিল, বৃষ্টি বন্ধে বিশেষ দোয়া ● যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানের ● স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:৩৭ এ এম
ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এমন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

ফক্স নিউজের বরাতে জানা গেছে, ট্রাম্প বলেছেন, ইরানিরা সব সময় কথা বলে, কিন্তু আলোচনায় কোনো ফল আসে না। তাঁর ভাষায়, ‘তারা শুধু কথাই বলে যায়।’

যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের কার্যকারিতা পরীক্ষা করতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাও চান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের নৌবাহিনীর মতো এসব জাহাজও সমুদ্রের তলদেশে চলে যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কার্যকর সরকার পরিচালনার চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সরকার অচল হয়ে পড়লে এর দায় ডেমোক্র্যাটদের ওপর চাপানো ঠিক হবে না। বরং ট্রাম্পই একটি কার্যকর সরকার পরিচালনার পরিবর্তে যুদ্ধকে বেছে নিচ্ছেন।

সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করার ধারণাও প্রত্যাখ্যান করেন তিনি।

এল-সাইয়েদ আরও অভিযোগ করেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মার্কিন সেনাসদস্যদের জীবন রক্ষার চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)