নিজস্ব প্রতিবেদক
ধর্মের নামে বাংলাদেশে কোনো বিভাজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালীমন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যতদিন রাজনীতিতে থাকব, ততদিন সাধারণ মানুষের পাশে থাকব।’
তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সংখ্যালঘু বিবেচনায় মানুষকে বিচার করা হবে।’
হিন্দু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে।’