Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে: ড. মঈন খান মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, জাতীয় স্বার্থে আপস নয় তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের অনুমোদন ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দীন জাকারিয়াকে চরমোনাই মাদ্রাসায় সংবর্ধনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৭:৩৩ পিএম
মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

অন্য একটি প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে জহির উদ্দিন স্বপনের কাছ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পার্থকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য।

মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত মধ্যরাতে নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরদিনই জহির উদ্দিন স্বপনের মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)