Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন: মোস্তফা জিকো যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা আবারও জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী, আসছে ‘ভালোবাসার গল্প’ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি ৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ আজও মেসিদের বুকে শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৯:৫৭ পিএম
জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা

জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুশিল্প দেশের অন্যতম প্রাচীন ও প্রতিষ্ঠিত শিল্পমাধ্যম হলেও দীর্ঘদিন ধরে জাদুশিল্পী ও সাপুড়েরা অবহেলিত ছিলেন। মানুষের সুস্থ বিনোদন এবং সংস্কৃতিচর্চায় এ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই জাদুশিল্পকে আর অবহেলায় রাখা হবে না।

তিনি বলেন, “আজ থেকে জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।”

মন্ত্রী আরও বলেন, পারফর্মিং আর্ট হিসেবে জাদুশিল্প দেশের সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন অর্থবছরের বাজেট থেকে জাদুশিল্পীদের কল্যাণে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি মাসে অন্তত একবার জাদু প্রদর্শনীর আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতির কথাও জানান নিতাই রায় চৌধুরী। পাশাপাশি পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে একত্রিত করে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতির বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি সরকারের এ উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে জাদুশিল্পের বিকাশে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ দেশের জাদুশিল্পের বর্তমান অবস্থা ও শিল্পীদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন, বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলসের ডিজিএম মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক রোকসানা আখতার রিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের খ্যাতিমান ও নবীন নারী-পুরুষ জাদুশিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রী সপরিবারে পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং জাদুশিল্পীদের উৎসাহ প্রদান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)