Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন: মোস্তফা জিকো যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা আবারও জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী, আসছে ‘ভালোবাসার গল্প’ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি ৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ আজও মেসিদের বুকে শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৮:২৫ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ

সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছর মেয়াদে নিয়োগ পাওয়া এই দুই পরিচালক বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী। নতুন পরিচালকরা হলেন কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতা ও দক্ষতাও যুক্ত হচ্ছে।

কে এম জাকারিয়া বর্তমানে বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, ভোগ্যপণ্য (এফএমসিজি), উৎপাদনশিল্প, সরবরাহ ব্যবস্থা এবং আর্থিক সেবা খাতে তাঁর ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি বর্তমানে কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে তাঁর প্রায় ২৫ বছরের কর্মঅভিজ্ঞতা রয়েছে।

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারও চলতি সপ্তাহে দায়িত্ব গ্রহণ করবেন। সরকারের সুপারিশের পর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তাঁর নিয়োগ অনুমোদন করেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুশাসন আরও শক্তিশালী হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)