Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী আটক কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি ও পাকিস্তান এইচইসি রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া মেসির অটোগ্রাফ জার্সি জাতীয় জাদুঘরে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

রাবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ১২:৪৫ পিএম
রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির (রুরু) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দ্যা ডেইলি স্টাররের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরআহসান মৃদুলকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

গতকাল সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় সংগঠনটির নিজ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান এই কমিটি ঘোষণা করেন।

১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ-উজ্জ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থ সম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুননান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ) এবং কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।

সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলুসহ বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)