Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ১০:১০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই কারণে তার থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল।

সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)