Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই: ডা. জাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। দেশে ফেরার আওয়াজ তুললেও তার প্রত্যাবর্তনের বাস্তব কোনো সুযোগ নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর আসছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। কিন্তু তার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই।

প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, এখানে শেখ হাসিনা ও তার দলের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক—এটাই প্রত্যাশা।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখা এবং তাদের আত্মত্যাগকে মানুষের মধ্যে সজীব রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)