Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে ঘূর্ণিঝড় মোকাবিলায় সচেতনতামূলক মাঠ মহড়া

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
চরফ্যাশনে ঘূর্ণিঝড় মোকাবিলায় সচেতনতামূলক মাঠ মহড়া

উপকূলীয় জনপদে ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া। শনিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার আসলামপুর ইউনিয়নের আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এ মহড়ার আয়োজন করে। এতে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সিপিপি ভোলার উপপরিচালক মো. হাসানুল আমিন এবং আসলামপুর ইউনিয়ন টিম লিডার এইচ এম জামাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিপি চরফ্যাশন, ভোলার সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী।

মাঠ মহড়ায় বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একটি প্রতীকী গ্রামের স্বাভাবিক জীবনযাত্রার চিত্র দিয়ে শুরু হয় মহড়া। গ্রামের বাসিন্দারা প্রতিদিনের মতো নিজেদের কাজে ব্যস্ত থাকেন। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত প্রচার করা হয়। একপর্যায়ে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পুরো গ্রাম। গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষের হতাহত হওয়ার দৃশ্য অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

ঝড় থেমে যাওয়ার পর শুরু হয় উদ্ধার তৎপরতা। সিপিপির স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকায় ছুটে গিয়ে আহত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম প্রদর্শন করেন। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপও তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, উপকূলীয় অঞ্চলে প্রতিবছর ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে অসচেতনতা এবং যথাযথ প্রস্তুতির অভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে ব্যক্তি, পরিবার এবং সামাজিক পর্যায়ে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের মাঠ মহড়ার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা, প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), চরফ্যাশন, ভোলার বাস্তবায়নে এ সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)