Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ● শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ ● অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি ● যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার ● আজকের নামাজের সময়সূচী ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান ● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৫৬ এ এম
অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি

অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।

জার্মানির বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে নতুন ক্ষেত্র অনুসন্ধান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া, সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সংসদ সদস্যরা।

প্রতিমন্ত্রী জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)