Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ● শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ ● অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি ● যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার ● আজকের নামাজের সময়সূচী ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান ● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ

ভোলা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০২:২৩ পিএম
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুলভবন ভাঙার চেষ্টার অভিযোগ

rupalibangla ইনসেটে: গিয়াস উদ্দিন, সভাপতি, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি। ছবি:

লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে।

ভবনটি ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকার ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ২০১৮ সালে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। ভুয়া আদেশে ভবন ভাঙার টেন্ডারের গ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন ২০২৬ তারিখের ওই ভুয়া আদেশে ইউএনও সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করা হয় এবং স্মারক নম্বর হিসেবে ৭৩৬ উল্লেখ করা হয়।

স্থানীয় বাসিন্দা রায়হান, জলিল ও আবুল হোসেন জানান, কয়েকদিন আগে লিটন নামে এক ব্যক্তি ভবনটি ভাঙতে এলে এলাকাবাসীর বাধার মুখে তা ভাঙতে পারেননি। লিটন তখন সরকারিভাবে ভবন ভাঙার টেন্ডার হয়েছে বলে দাবি করেন। পরে বিদ্যালয়ের দাতা সদস্যরা গত ২২ নভেম্বর ইউএনও বরাবর ভবনটি না ভাঙার জন্য লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা কর্মকর্তার নির্দেশে তিনি ভবনটি পরিত্যক্ত দেখিয়ে একটি রেজুলেশন দিয়েছিলেন। পরে কী হয়েছে, তা তাঁর জানা নেই।

ভুয়া আদেশে নাম থাকা গিয়াস উদ্দিন বলেন, তাঁর নামে ভবন ভাঙার যে আদেশ তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। পরে ইউএনও অফিস থেকে জানিয়ে সংশ্লিষ্ট ফাইল তলব করা হলে তিনি ফাইলটি ইউএনও অফিসে জমা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক বলেন, তদন্ত করে দেখা গেছে এ ধরনের কোনো আদেশ দেওয়া হয়নি। সরকারি পরিত্যক্ত ভবন সংক্রান্ত উপজেলা কমিটিও এ ধরনের কোনো আদেশ দেয়নি। আদেশে ব্যবহৃত তাঁর স্বাক্ষর স্ক্যান করে জাল করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)