Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ● শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ ● অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি ● যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার ● আজকের নামাজের সময়সূচী ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান ● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১০:১৫ পিএম
নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবাযক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

চৌরাস্তার মোড়ে মিছিল শেষে মাহবুবুর রহমান ইলিয়াস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাট শুরু করেছে। আমরা লালমোহনের পৌর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। এখানে কেউ যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে।

লালমোহনের মানুষ শান্তিপ্রিয়। আমাদের নেতা জাতীয় সংসদের স্পিকারও শান্তিপ্রিয় মানুষ। তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নয় এবং রাজনীতিতে দুর্নীতি না করলেও যে ভালো থাকা যায় এবং পুরস্কার পাওয়া যায় তার উদাহরণ হচ্ছেন আমাদের ভোলা- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সততার জন্য একের পর এক পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)