Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ ● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী ● চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ ● ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ● জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ● ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ ● ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ

নুরুল্লাহ ভূইয়া, ভোলা (দক্ষিণ)

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৯:৪৪ পিএম
চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ

দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধ থেকে মুক্ত হচ্ছে ভোলার চরফ্যাশন-ভোলা মহাসড়কের মুখার বান্দা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা। প্রায় ৭-৮ বছর ধরে ময়লা-আবর্জনা জমে থাকা স্থানটি যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে এলাকাটির পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগ নিয়েছে চরফ্যাশন পৌরসভা।

পৌরসভা সূত্রে জানা যায়, মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ময়লার ভাগাড়টি বন্ধ করে সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ওই এলাকায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া পৌরসভার অন্যান্য স্থানেও গাছ লাগানো হয়েছে। সব মিলিয়ে পৌর এলাকায় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চরফ্যাশন পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ওবায়েদ হাসান বলেন, “দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াত। পথচারী ও বাসযাত্রীদের চলাচলে ভোগান্তি হতো। বিশেষ করে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি। পৌরসভার এমন উদ্যোগে আমরা আনন্দিত। জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, “ দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে আমরা কাজ করছি। শুধু ময়লা অপসারণ নয়, এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে গাছ লাগানো হচ্ছে। পাশাপাশি স্থানটি যেন আবারও ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাছগুলোর সার্বক্ষণিক পরিচর্যার জন্য পৌরসভার পক্ষ থেকে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভার এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্গন্ধ ও পরিবেশদূষণ থেকে মুক্তি পাবে গুরুত্বপূর্ণ এ সড়কসংলগ্ন এলাকা। পাশাপাশি গাছপালায় সবুজ ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে মুখার বান্দা বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন স্থান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)