নিজস্ব প্রতিবেদক
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকে উঠতে পারে। এ আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।