Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বিএমইটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ হাসনাত আবদুল্লাহর লাওসের ভিসা পাবেন না বাংলাদেশি শ্রমিকরা জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৮ পিএম
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরায় সক্রিয় করতে ভুটানের সমর্থন চাওয়া হয়।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংক্ষিপ্ত আলাপকালে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেরিং তোবগেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

এ সময় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তার কথাও তুলে ধরেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পের উন্নয়নে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশের অবদান রাখার আগ্রহের কথা জানানো হয়।

এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তারা।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)