Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ত্রিশালে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বিএমইটির বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানির অভিযোগ হাসনাত আবদুল্লাহর লাওসের ভিসা পাবেন না বাংলাদেশি শ্রমিকরা জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয়: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০০ পিএম
হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয়: চরমোনাই পীর

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, গতকাল মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার ঘটনায় গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্রীয় রাজনীতি ও রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে। তাই এ দুই পবিত্র নগরীর নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

তিনি বলেন, স্বস্তির বিষয় হলো, হুথিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তাদের এ অবস্থানে অটল থাকতে হবে।

একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে পবিত্র দুই নগরীর প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।

চরমোনাই পীর আরও বলেন, শুধু মক্কা-মদিনার নিরাপত্তা নিশ্চিত করাই নয়, এ দুই নগরী ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।

হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণের অবস্থান একাত্ম করে তিনি বলেন, ‘হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা—বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)