Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ত্রিশালে বাসমতী কাচ্চি ঘরে বাসি-পচা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে নতুন নির্দেশনা 'কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে' ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুনিয়র এশিয়া কাপ হকি

কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৩ পিএম
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই সঙ্গে ১০ দলের টুর্নামেন্টে সেরা ছয়ে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক শারিকা রিমন।

১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের।

৪৬ মিনিটে চমৎকার এক ফিল্ড গোল করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা।

শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামীকাল বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)