Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের কার্যকর সম্পর্ক গড়তে কাজ করছে ইউজিসি: ড. মামুন দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেবে ভারতের আদালত দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান লতিফ-রুপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল ঢাকা গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৪:৫২ পিএম
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ভবিষ্যতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এই জোট ভবিষ্যতে আরও সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

মক্কায় স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বার্তা হিসেবে উল্লেখ করে এরদোয়ান বলেন, চুক্তির কোনো সদস্য রাষ্ট্র বাইরের কোনো পক্ষের সশস্ত্র হামলার শিকার হলে তিন দেশ সমন্বিতভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট জোটটি সম্প্রসারণের সম্ভাবনার কথাও জানান। সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে মিসরের নাম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত এই চুক্তিটি গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ কারণে বিশ্লেষকেরা চুক্তিটির যৌথ প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে ন্যাটোর আর্টিকেল ৫-এর তুলনা করেছেন।

তবে পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, এই চুক্তিকে ন্যাটোর সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

সাক্ষাৎকারে এরদোয়ান আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং সিরিয়া, গাজা ও লেবাননে চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রণালিটি পুনরায় খুলে দেওয়া আঙ্কারার অন্যতম প্রধান অগ্রাধিকার।

তুর্কি প্রেসিডেন্টের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকা কোনো পক্ষের স্বার্থেই নয়। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)