Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল ঢাকা গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:৩৪ পিএম
গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটকে আগের ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে রাষ্ট্র সংস্কারের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড সরকার গ্রহণ করবে না। রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃষকদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া দেশের দরিদ্র পরিবারের ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের কল্যাণে যে কাজ করা প্রয়োজন, সরকার সেই কাজই করতে চায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)