Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান লতিফ-রুপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল ঢাকা গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:৫৯ পিএম
রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সমাধানের নিশ্চয়তা দিতে নিজেদের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু করল ওরিয়েন্টাল ইকোউডস। দীর্ঘ সময় ধরে গুণগত মান নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করার পর, ক্রেতা ও গ্রাহকদের সরাসরি পণ্যের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে এই হাবের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত র‌্যাংগস জেড স্কয়ারের অষ্টম তলায় এই এক্সপেরিয়েন্স হাবের উদ্বোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান, চেয়ারম্যান মোঃ আতিকুল করিম খান, পরিচালক মোঃ রাকিবুল করিম খান এবং সালওয়ান রেজা খান এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রেদওয়ান সিদ্দিক খান।

ওরিয়েন্টাল ইকোউডস এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা সরাসরি কাঠের আসল টেক্সচার ও মান যাচাইয়ের সুবিধা পাবেন। এখানে থাকছে অভিজ্ঞ টিম, যারা আবাসিক ও বাণিজ্যিক যেকোনো স্পেসের জন্য সঠিক পণ্য নির্বাচন ও এর সুবিধা নিয়ে বিশদভাবে ক্রেতাদের পরামর্শ দিতে পারবে। লাইভ ডেমো ও সেটআপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট একসাথে কেমন দেখায় তার বাস্তব রূপ দেখার সুযোগ পাবে ক্রেতারা।

এই এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা পাবেন আধুনিক ডিজাইন, শতভাগ পানি ও ঘূণ প্রতিরোধক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কম্পোজিট উডের দরজার নান্দনিক কালেকশন, আধুনিক ইন্টেরিউরের জন্য সব আধুনিক সামগ্রী যেমন কম্পোজিট উডের বোর্ড, টিম্বার টিউব, ডেকিং, ওয়াল ক্ল্যাডিং। কম্পোজিট উডের বোর্ড দিয়ে বানানো যায় আধুনিক ক্যাবিনেট, ফার্নিচার ইত্যাদি। এছাড়া সিলিং আর্কিটেকচার, ওপেন স্পেস পার্টিশন হিসেবে ব্যবহারের জন্য দুর্দান্ত ডিজাইন এলিমেন্টের টিম্বার টিউব পাওয়া যাবে এই হাবে। রয়েছে ব্যালকনি, সুইমিংপুল সাইড বা গার্ডেন ওয়াকওয়ের জন্য পরিবেশবান্ধব, টেকসই এবং রোদ-বৃষ্টিতে নষ্ট না হওয়া আউটডোর ডেকিং সলিউশন। যেকোনো ইনডোর বা আউটডোর দেয়ালকে এক পলকে প্রিমিয়াম ও লাক্সারিয়াস রূপ দেওয়ার জন্য বিশেষ ইকো-ফ্রেন্ডলি বস্কো ওয়াল প্যানেলসহ প্রিমিয়াম সব পণ্য।

ওরিয়েন্টাল ইকোউডস ওরিয়েন্টাল গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১৬ সাল থেকে অত্যন্ত সফলতার সাথে নিজেদের ব্যবসায়িক যাত্রা অব্যাহত রেখেছে ওরিয়েন্টাল ইকোউডস। প্রতিষ্ঠানটি প্রাকৃতিক কাঠের বিকল্প হিসেবে আধুনিক ও দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব সমাধান প্রদান করে। কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ওরিয়েন্টাল ইকোউডস ৫০ হাজার ২৫৭ পিস গাছ বাঁচাতে সহযোগিতা করেছে। এছাড়া ৫ হাজার টন কার্বন ডাই অক্সাইড কমানো ও পরিবেশের জন্য ক্ষতিকর ২০ হাজার টন বর্জ্য রিসাইকেল করেছে।

এক্সপেরিয়েন্স হাব চালুর বিষয়ে ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান বলেন, আজকের যুগে শুধু ছবি দেখে বা বিবরণ শুনে ঘর বা অফিসের প্রোডাক্ট নির্বাচন করা কঠিন। তাই গ্রাহকরা যেন নিজস্ব অনুভূতি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার মাধ্যমে সঠিক পণ্য বেছে নিতে পারেন, সে লক্ষ্যেই এই এক্সপেরিয়েন্স হাবের সূচনা। এখানে এলে আমাদের উদ্ভাবনী কম্পোজিট উডেন প্রোডাক্টগুলোর স্থায়িত্ব, ফিনিশিং এবং নান্দনিক রূপ স্বচক্ষে দেখতে ও স্পর্শ করে অনুধাবন করতে পারবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)